
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর বড় ভাইয়ের হাতে মার খেয়ে মা,ও ছোট ভাইসহ আহত ৩ অভিযোগ থানায়
অভিযোগ সূত্রে জানা গেছে গত শুক্রবার বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্ৰামের অজিত কুমার রায় এর ছোট ছেলে আকাশ রায়ের বাড়িতে পারিবারিক টিউবওয়েল নিয়ে আপন বড় ভাই বিকাশ চন্দ্র রায় ও প্রকাশ চন্দ্র রায়ের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ,বিকাশ রায় ও তার বড় ভাই প্রকাশ রায় মিলে আপন ছোট ভাই আকাশ(৪৬) রায়কে মারপিট করতে থাকে আকাশ রায়ের চিৎকার শুনে তার স্ত্রী স্বপ্না সরকার( ৩১)ও মা পূর্ণিমা রায়( ৭৫ ) ঠেকাতে আসলে বিকাশ ও প্রকাশ মিলে তার মা, এবং ছোট ভাইয়ের স্ত্রী কে খুন জখম এর উদ্দেশ্যে মারপিট করে আহত করে, এসময় আকাশ ও তার মা পূর্ণিমা রায়ের মাথা ফেঁটে যায়।এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে বিকাশ চন্দ্র রায় ও প্রকাশ রায় খুন জখমের ভয় দেখিয়ে স্থান ত্যাগ করে ।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে ।
এ ঘটনায় আকাশ রায় বাদী হয়ে আপন বড় দুই ভাইয়ের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে বিবাদী বিকাশ রায় বলেন আমাদের ভাই ভাইয়ের ভেতরে একটি ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে আমরা এটা পারিবারিকভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন ভাই ভাইয়ের বিরুদ্ধে মারামারির একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।











