
আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় সখিপুর ইউনিয়ন পরিষদের ৮০ জন অপুষ্টি শিশুর পরিবারে মাঝে পুষ্টি সামগ্রী খাদ্য বিতরণ করা হয়েছে, ২৯শে জুন সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী,১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোখলেছুর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ সাজু পারভীন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি রেহানা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য জুলেখা খাতুন প্রমুখ











