০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন

  • blank Reporter Name
  • Update Time : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৫৪ Time View
blank
blank

তালা প্রতিনিধি ::

তালায় বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালায় সুনাম (সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) কমিটির আয়োজনে ও স্বদেশ’র পরিচালনায়  বৃহস্পতিবার সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনাম’র সভাপতি সাংবাদিক ইমরান হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দর ফারুক হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মিজানুর রহমান, সংবাদকর্মী খলিলুর রহমান লিথু, আফজাল হোসেন । উপস্থিত ছিলেন সংগঠনের মানবাধিকার বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী অভি,কোষাধক্ষ্য জয়দেব সাধু,  সদস্য সুমাইয়া ইয়াসমিন সপ্না, কাজী মারিয়া নিতু,সাইদুর রহমান আকাশ, রনি, তামিম, সাজিন প্রমুখ।

বক্তারা প্লাষ্টিক ও পলিথিনের ব্যবহার বন্দে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের উদ্যোগের প্রতি এবং ব্যবহারিক সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, জলবায়ুর কারনে এ অঞ্চলে পরিবেশের যে ক্ষতি হয়েছে এবং হচ্ছে তাতে এ এলাকায় মানুষ বসাবসের অনউপযোগী হয়ে উঠছে। সেকারণে এই এই এলাকাকে সুদৃষ্টি দিয়ে নাগরিক অধিকারকে নিশ্চিত করতে হবে। উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, এই এলাকাকে বসাবসের উপযোগী করার জন্য এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি আলাদা বোর্ড গঠন করার জন্য দাবি জানান।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে পরিবেশের ভারসাম্য অনেকটা নষ্ট হওয়ার পথে। সেটাকে রক্ষা করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই অঞ্চলকে প্রাধান্য দিয়ে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানাই। সংগঠনের সময় ইয়াসমিন স্বপ্না বলেন, এই এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকারের প্রতি দাবি জানাই।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন , প্রতিদিন ৮হাজার টন প্লাস্টিক বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে সাগরে। যা কৃষিজমি, খাল-বিল, নদী, জলাশয় হয়ে সাগরে নামছে। সেই প্লাস্টিক পরবর্তিতে মাইক্রোপ্লাস্টিকে রুপান্তরিত হয়ে সাগরের পানিতে মিশছে। প্লাস্টিক আমাদের জীবন চলার জন্য প্রয়োজনীয় সামগ্রীতে আবদান রাখছে কিন্তু এর বর্তমান উৎপাদন ও ব্যবহার মাত্রা আমাদের স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। পৃথিবীতে যে হারে প্লাস্টিক দূষণ বেড়ে চলছে সে হারে প্লাস্টিক রি-সাইকেল বা ব্যবস্থাপনা হচ্ছে না। বিশ্বে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের পরিমান ৪৩০ মিলিয়ন টন, যার মধ্যে তিন ভাগের দুই ভাগ বর্জ্য সাগরের পানিতে মিশছে। যা আবার খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করছে। সাগর কখনই প্লাস্টিককে গ্রহণ করে না, এই প্লাস্টিক দীর্ঘদিন পানিতে থেকে মাইক্রোপ্লাস্টিকে রুপান্তরিত হয়। যার কারণে বর্তমানে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই মাইক্রোপ্লাস্টিক অপচনশীল বা বায়োডিগ্রেডেবল না হওয়ার কারণে মানব শরীরে, স্থল ও জলজীবের মারাত্মক ক্ষতি করছে। প্লাস্টিক নদী, জলাশয়, কৃষিজমির মাটিতে মিশে মাটি ও প্রকৃতির ক্ষতি করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

তালায় বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন

Update Time : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫