০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় পাটক্ষেত থেকে ৮ বছর শিশুর লা*শ উ’দ্ধা’র

  • blank Reporter Name
  • Update Time : ০৮:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৩৩ Time View
blank
blank

রংপুর(গংগাচড়া) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় পাটক্ষেত থেকে শিশু জিসান হোসেন রাহিমের (৮) এর লাশ উদ্ধার করেছে গঙ্গাচড়া থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের পুরাতন ক্যানেলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জিসান গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর চেংমারী গ্রামের বেলাল হোসেন সাগরের ছেলে। সে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় পড়ত। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার মাগরিবের সময় জুতা কিনে দেওয়ার কথা বলে মাদরাসা থেকে রহিমকে ডেকে নেয় লালমনিরহাট কালিগঞ্জের সুন্দ্রাহবি এলাকার আমির আলীর ছেলে সোহেল রানা। জুতা কিনে দেওয়ার পর কৌশলে রাহিমকে পাটক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাসহ দুই হাত ভেঙে মুখে মাটি ঢুকিয়ে দেয়।

সকালে স্থানীয়রা রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গঙ্গাচড়া পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর সকালে অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা অব্যহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রংপুরের গঙ্গাচড়ায় পাটক্ষেত থেকে ৮ বছর শিশুর লা*শ উ’দ্ধা’র

Update Time : ০৮:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫