০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ভিজিএফের চাউল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • blank Reporter Name
  • Update Time : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৩০ Time View
blank
blank

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ নিয়ে ভুয়া,মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য প্রচারের প্রতিবাদে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন‌ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম।

শুক্রবার বিকেলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ২৪৩৩ জন হতদরিদ্রের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত ১০ কেজি হারে ভিজিএফ এর চাউল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ হতে সকল ইউপি সদস্য ও ট্যাগ অফিসারের উপস্থিতে চাউল বিতরণ করা হয়। এমতাবস্থায় ইউনিয়নের আরও শত শত হতদরিদ্র কার্ড বিহীন মানুষ ব্যাগ নিয়ে চাউল নিতে পরিষদে আসে। এ সময় উদ্ভদ্ধ পরিস্থিতি সামাল দিতে যেয়ে আমরা সকল ইউপি সদস্যরা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ট্যাগ অফিসারের সাথে তাৎক্ষণিক পরামর্শ করে সিদ্ধান্ত নেই সবাইকে কমবেশি করে চাউল বিতরণের। যাতে চাউল নিতে আসা কেউ যেন খালি হাতে ফিরোত না যায়।

এমতাবস্থায় এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কুচক্রীয় মহল সাংবাদিকদের কাছে ভূয়া, মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার করে। অথচ প্রত্যেক কার্ড ধারীর মাঝে চাউল বিতরণ শেষে ও অবশিষ্ট চাউল কম বেশি করে উপস্থিত শত শত হত দরিদ্রদের মাঝে বিতরণ করি। পরবর্তীতে জানতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউল বিতরণ নিয়ে ভিডিও ছাড়া হয়েছে। যেটা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য।

আমরা অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স ম সহিল উদ্দিন, মফিজুল ইসলাম,আব্দুল হামিদ গাজী, ইলিয়াস মোড়ল, সমিত্রা দাস, জাহানারা পারভীন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

পাইকগাছায় ভিজিএফের চাউল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫