০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

-বাবার সামনে ট্রাকের চাকায় পি-ষ্ট শিশু সাফওয়ান

  • blank Reporter Name
  • Update Time : ০৫:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৫৯ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

মা সড়ক পার হয়ে গেছেন, বাবা অটোরিকশার ভাড়া পরিশোধে ব্যস্ত। এ ফাঁকে সাড়ে পাঁচ বছরের শিশু সোয়াদ আল সাফওয়ান অটোরিকশা থেকে নেমে সড়ক পার হয়ে মায়ের কাছে ছুটে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে।
আজ শুক্রবার বেলা ১টার দিকে টাঙ্গাইলের সখিপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখিপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।
ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখিপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাক্‌রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।
সাফওয়ানের চাচা নাসির সরকার দৈনিক ক্রাইম তদন্ত পত্রিকাকে বলেন, ‘মাসুম-মিতুর সুখের সংসার ছিল। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে গেল। মা-বাবার সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

Popular Post
blank

মণিরামপুরে শ্যামকুড়বাসীর জন্য রফিকুলের প্রতিশ্রুতি চেয়ারম্যান হলে প্রতি মাসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

-বাবার সামনে ট্রাকের চাকায় পি-ষ্ট শিশু সাফওয়ান

Update Time : ০৫:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫