০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০১:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৩৩ Time View
blank
blank

মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি বলেন, শিশুকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। তাদের শিক্ষার পাশাপাশি বিনোদন, সাহিত্য, সংস্কৃতি ও খেলার মাঠেও সময় ব্যয় করার সুযোগ দিতে হবে। তিনি আরো বলেন, শিশুর প্রতি নেতিবাচক আচরণ ও নির্যাতন তার স্বাভাবিক বিকাশ ও উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। শিশুর ভালোলাগা, কষ্ট পাওয়ার বিষয়গুলো আমাদের কাছে যেন মন খোলে বলতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে। তিনি পরিকল্পনা সভায় বাল্যবিয়ে, মাদক, অপুষ্টি, বিদ্যালয় থেকে ঝরেপড়া, নির্যাতনসহ শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে এমন নেতিবাচক দিকগুলো প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের পরিচালক প্রোগ্রাম মো: মুরশেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার আশরাফুল ইসলাম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ জামালপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন। পরিকল্পনা পর্যালোচনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তাগাছা এপি ম্যানেজার রোলেন্ড গোমেজ ও জামালপুর এসিও এর ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট দীপা রোজারিও।

উক্ত সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় বাল্যবিয়ে, শিশুশ্রম, নারী, শিশু নির্যাতন, ঝরেপড়া শিশু, অপুষ্ট শিশু, স্যানিটেশন, ওয়াস, স্বাস্থ্য, শিক্ষার অভাব, অনিরাপদ খাদ্যসহ শিশু সুরক্ষায় বাধাগ্রস্ত করে এমন সব নেতিবাচক বিষয়গুলো উত্তরণে কারণ বিশ্লেষণসহ অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমুখী আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জামালপুর শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫