০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০১:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৩০ Time View
blank
blank

মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক :

জামালপুর জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মে/২০২৫ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরে। পুলিশ সুপার তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জামালপুর জেলা পুলিশের এপ্রিল/২০২৫ খ্রিঃ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাইদুর রহমান(মাদারগঞ্জ সার্কেল); জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল); জনাব ড. রেহেনা জান্নাত (মেডিকেল অফিসার),পুলিশ লাইন্স জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫