০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় নবী ও বিভিন্ন আলেমকে নিয়ে কু-রু-চিপূ-র্ণ মন্তব্য করায় শহিদুল কে পুলিশে সো/পর্দ করেছে জনতা

  • blank Reporter Name
  • Update Time : ০৭:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫১ Time View
blank
blank

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (স.),
আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ও মিজানুর রহমান আযহারী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সহিদুল ইসলাম (৭৫) নামের এক মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং মৃত জিয়াদ আলী মোল্ল্যার ছেলে।শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পারুলিয়ার মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ‌তৌহিদী জনতা তার বাড়িতে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেসময় ফজলুল হক আমিনী ওই মুক্তিযোদ্ধাকে লাইভে নিয়ে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বিক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নিবে এবং আইনশৃঙ্খলার অবনতিসহ যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন হুশিয়ারী করে জুমা বাদ আশপাশের মসজিদ থেকে বিক্ষোভের ঘোষণা দেন।বিক্ষুব্ধরা জানান, বৃহস্পতিবার উপজেলার পারুলিয়া বাজারে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য আড়তে বসে আলাপচারিতার একপর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ও মিজানুর রহমান আযহারী কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম। বিষয়টি এলাকায় জানাজানি হতেই শুক্রবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শাস্তির দাবিতে তৌহিদী জনতা তার বাড়িতে জড়ো হতে শুরু করে।দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামকে আটক করে থানায় নেয়া হয়েছে। ধর্মীয় অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দেবহাটায় নবী ও বিভিন্ন আলেমকে নিয়ে কু-রু-চিপূ-র্ণ মন্তব্য করায় শহিদুল কে পুলিশে সো/পর্দ করেছে জনতা

Update Time : ০৭:৫৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫