০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফ/তার করেছে পুলিশ

  • blank Reporter Name
  • Update Time : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৩৩ Time View
blank
blank

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঢাকা মেট্রোপলিটন যাত্রাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে ।

১৫ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ০৩:০৫ ঘটিকায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. তারিখ দুপুর আনুমানিক দুই ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উক্ত মামলার ১৪ নং এজাহার নামীয় আসামি।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহার নামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফ/তার করেছে পুলিশ

Update Time : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫