
সাইফুল ইসলাম, রাজশাহীঃ
“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল-মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে গোদাগাড়ী উপজেলার গোগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোগ্রাম ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১০ মে বিকালে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি: ছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
খেলাটি উদ্বোধণ করেন রাজশাহীর গোদাগাড়ী গোগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলী।
বিশেষ অতিথি ছিলেন :বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ বাস টার্মিনালের ভাইস-চেয়ারম্যান ও দেশ ট্রাভেলসের পরিচালক বজলুর রহমান রতন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান লিটন, আমেরিকা প্রবাসী ও কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর পরিচালক মামুনুল ইসলাম জেড ।
গোগ্রাম ফুটবল একাডেমির পরিচালক মোঃ আব্দুল কাবির বলেন, “আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে থেকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত হোক। এই আয়োজনের মাধ্যমে আমরা সমাজে একটি ইতিবাচক বার্তা দিতে চাই।”
এই প্রীতি ম্যাচটি শুধু একটি ক্রীড়ানুষ্ঠান নয়, বরং সমাজকে সচেতন করার একটি প্রয়াস। স্থানীয় জনগণ ও অতিথিদের উপস্থিতিতে এই আয়োজন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।
এই ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা যেমন ছড়িয়ে পড়ে, তেমনি নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহও বৃদ্ধি পায়। গোগ্রাম ফুটবল একাডেমির এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।











