
তালা প্রতিনিধি ::
সাতক্ষীরা তালায় সুনাম কমিটির ( সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা) মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯ মে) সকাল দশটায় মহিলা কলেজ রোডে হাসিনা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ’র পরিচালক মাধবচন্দ্র দত্ত।
প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী অভির পরিচালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের মানবাধিকার বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, কোষাধক্ষ্য জয়দেব সাধু, সদস্য সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, কাজী মারিয়া নিতু, সুমাইয়া ইয়াসমিন, রাহি সরদার, আনোয়ার হুসাইন, বর্ষণ ফলিয়া, রুবায়েদ সরদার, জমির উদ্দিন, এসসানুল হক রাতুল, জুবায়ের সরদার, শেখ রাজিব, শেখ ইমরান, আরাফাত হোসেন প্রমূখ।
সংগঠনটি গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মশালা, আগামী ৫ জুনয়ারি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কর্মসূচি পালন বিষয়ে আলোচনা হয়।











