
বদলগাছী (নওগাঁ): প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে খোর্দ্দভুবন মৌজার সরকারি খাস খতিয়ানভুক্ত পুকুর জবর দখলের অভিযোগ স্থানীয় বিএনপি নেতা আজাদুল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে বালুভরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদুল ও ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন হোসেন পুকুরটি জোরপূর্বক দখল করে মাছ ছেড়েছেন।
সহকারী কমিশনার ভুমি অফিস সুএে জানা গেছে চকমথুর মৎস্যজীবী সমবায় সমিতি সরকারিভাবে উক্ত খাস পুকুরটি ৩ বছরের জন্য বৈধভাবে লীজের আবেদন করলে লটারীর মাধ্যমে বৈধভাবে লীজ পান। কিন্তু বিএনপি নেতা আজাদুল পুকুরে অবৈধভাবে মাছ ছেড়েছেন। প্রকৃত লীজগ্রহীতা সাংবাদিক মজাহিদকে পুকুর ব্যবহারে বাধা প্রদান করেন বলে উপজেলা বিএনপির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেন মজাহিদ ।
এ বিষয়ে আজাদুল ইসলামের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, পুকুরটি লীজ পাইনি , তবে মাছ ছেড়েছি । বিষয়টি সমাধানের জন্য মৌখিক ভাবে বল্লে, আজাদুলকে সিনিয়র নেতারা সমাধান করার নির্দেশ দিলে তিনি কারো কথাই মানেনি মর্মে লিখিত অভিযোগ চাইলে, ৭ মে লিখিত অভিযোগ করেন উপজেলা বি এনপির দপ্তর সম্পাদক বরাবরে দাখিল করেন।
ভুক্তভোগী সমবায় সমিতির পক্ষ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করলে তিনি বলেন বিষয় টি সমাধানের চেষ্টা করব ভাই।
এ ঘটনায় চরম ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি সম্পত্তি যথাযথভাবে ব্যবস্থাপনার আওতায় থাকে।











