
আব্দুল্লাহ আল মামুন,দেবহাটাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে। ৪ মে রবিবার সকালে সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ছাত্র দলের কমিটি গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্র দলের আহবায়ক নাজমুল হুদা রুটির সভাপতিত্বে ও সদস্য সচিব শিমুল হোসেন এর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সভাপতি শফি ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্নসম্পাদক হাসানুর রহমান হাসান ও কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্নসম্পাদক শাহেদ হাসান। বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু,দেবহাটা উপজেলা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন ও জেলা তরুণ দলের সাধারন সম্পাদক ও ছাত্র নতা তাসকিন আহমেদ শাওন সহ জেলা -উপজেলা ছাত্র দলের নেতাকর্মীরা।











