
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি
“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে ” এই শ্লোগানকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মটর শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক করতে গদাইপুর ইউনিয়ন শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণনাট্য র্যালি বের হয়ে গদাইপুর ফুটবল মাঠে আলোচনা সভা শেষে সিনিয়র জুনিয়র একতা সংগের আয়োজনে পাইকগাছা- তালা উপজেলা মিনিবাস শ্রমিকদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সিনিয়র জুনিয়র একতা সংগের সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আব্দুস সাত্তারের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকলেছুর রহমান কাজল,শ্রমিক নেতা আব্বাস আলী মোড়ল,সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম,রাশিদুল ইসলাম, শহিদুল ইসলাম,সিনিয়র জুনিয়র একতা সংগের মোঃ মিঠু, খায়রুল ইসলাম, জুলফিকার আলী, আব্দুল হালিম।এ আরও উপস্থিত ছিলেন,মনিরুল ইসলাম, মিজানুর রহমান, এরশাদ আলীসহ সিনিয়র জুনিয়র একতা সংগের ও গদাইপুর মটর শ্রমিক সংগঠনের অন্যান্য সদস্যরা।











