০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • blank Reporter Name
  • Update Time : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৩৬ Time View
blank
blank

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ২৮ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নাচোল-রেলস্টেশন সড়কে এ মানববন্ধন পালিত হয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত উপজেলার ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম ১৫ বছর যাবত দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষার মান ধ্বংসের তলানীতে নিয়ে গেছেন উল্লেখ করে বক্তব্য রাখেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র ও অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন ডালিম। এসময় আরও বক্তব্য রাখেন, ছাত্র মানিক হোসেন, নূরুল ইসলাম মাস্টার, তোহরুজ্জামান তুষার, জাহিদুর রহমান ও আবু সায়েম। মানববন্ধন শেষে অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের বিরুদ্ধে তাঁর বিএ পাসের সনদ জালসহ ৬ টি সুনির্দিষ্ট অনিয়ম-দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁপাইনবাবগঞ্জ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর হস্তান্তর করেন। মানববন্ধনে বক্তারা বলেন প্রশাাসন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে ব্যাবস্থা গ্রহণ করে তাকে অপসারণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার আল্টিমেটাম প্রধান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নাচোলে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫