০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খু-ন

  • blank Reporter Name
  • Update Time : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৪১ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফজল হক (৫০) ভাতিজার হাতে
নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করতেন। এ ঘটনায় ফজল হকের ছেলে ও স্ত্রী আহত হয়েছেন। আহত দুইজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতিজা পারভেজের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে যান। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত বলে ঘোষণা করে।বাশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ফজল হক বাশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসাবে আজই দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতোপূর্বে কয়েকটি গ্রাম্য সালিশ হয়েছে। আজ রবিবার হঠাৎ ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাহসহ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খু-ন

Update Time : ১০:২২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫