
মিহির রঞ্জন বিশ্বাস , খুলনা:
খুলনা থানাধীন পথের বাজার চেকপোষ্টে বিআরটিএ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মঙ্গলবার সকাল ১১ টা থেকে পথের বাজার চেকপোষ্টে
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন নেতৃত্বে (আদালত -১৫ ) অনুষ্ঠিত হয়। এসময় মোটরযানের বৈধ কাগজপত্র চেক চেক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মটরযান পরিদর্শক দাউদ হোসেন, বেঞ্চ সহকারী শেখ জিহাদি জামান, পথের বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ বিপ্লব কান্তি দাস, এসআই আসাদুজ্জামান সহ ডিউটি রত পুলিশ সদস্যবৃন্দ। এ সময় ৭ টি মামলা ও ১৬ হাজার জরিমানা আদায় করা হয়।











