০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২২ Time View
blank
blank

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ‘পিস ফ্যসিলিটেটর ব্যাসিক প্রশিক্ষণের (পিএফবিটি)’ আয়োজন করা হয়। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় শণিবার (১৯ এপ্রিল-২৫) মানিকগঞ্জের কৈট্টা প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের মাধ্যমে কেশবপুর পিএফজির (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং এণ্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এবং কমিউনিকেশন এ্যাণ্ড পাবলিকেশন অফিসার, মাল্টি স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস (এমআইপিএস) দি হ্যাঙ্গার প্রজেক্টের এ এস এম আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সমন্বয়কারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মুনছুর আজাদ। পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ওয়ার্কাস পার্টির নেতা সুপ্রভাত কুমার বসু, পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, সিএসও কোয়ালিশনের সভাপতি সুফিয়া পারভিন শিখা এবং কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল।
বক্তব্য রাখেন, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, কেশবপুর পরিত্রান সংস্থার প্রোগ্রাম অফিসার দলিত নেতা উজ্জ্বল দাস, ইমাননগর দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম উপজেলা ব্রাহ্মন সংসদ-এর সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গা দেবালয় ট্রাস্টের সর্বমঙ্গলা কালীমন্দিরের স্থায়ী পুরোহিত, ভালুকঘর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক বাসুদেব গোস্বামী, ন্যায়পাল নাজমা সুলতানা, ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক, খেলাঘর কেশবপুরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, ছাত্রদলের আহবায়ক আব্দুল আজিজ, লোকজ একাডেমির পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান প্রমূখ। প্রশিক্ষণে মোট ২৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান। প্রশিক্ষণটি আগামী সোমবার (২১ এপ্রিল) সমাপ্ত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

কেশবপুরে পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫