১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯জনের বিরুদ্ধে থানায় ঘের দখল ও লুপটের অভিযোগ

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২১ Time View
blank
blank

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় অন্যের ঘের দখল পুর্বক লুপটের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।খড়িয়া গ্রামের দরবেশ সানার স্ত্রী রুপবান বিবি বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ,দীর্ঘ ২২ বছর ধরে উপজেলার লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর সানা রুপবান বিবির ১.৬৮ একর জমি লীজ নিয়ে চিংড়ী ঘের করে আসছে। তিনি ইউপি সদস্য ছাড়া আওয়ামীলীগ করায় ক্ষমতার দাপটে হারির টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ী ঘের করেছেন। হারির টাকা দাবী করলে কোন জমি নেই বলে তাড়িয়ে দেয়। হিসেবান্তে তার  কাছে জমির মালিকের ৪লাখ ৭ হাজার,২৬১ টাকা পাওনা রয়েছে। চলতি বছর আওয়ামীলীগ সরকারের পতন হলে উক্ত জমি ছেড়ে দিলে জমির মালিক সেখানে চিংড়ী চাষ করছেন। পরবর্তীতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে উক্ত জমিতে আবার ঘের করার আগ্রহ দেখায়। ঘের ছেড়ে দেয়া তার মান সম্মানের বিষয় হয়ে দাড়ায়।কিন্তু জমি না দেয়ায় তিনি তার ভাই ও নিজস্ব বাহিনী নিয়ে উক্ত ঘেরের বাঁধ কেটে দখল করে ক্ষতি সাধন করেছে।

এবিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা জানান, আমি তাদের হারির টাকা দিয়েছি।আদালতে মামলা করেছিল। কিন্তু প্রমান করতে না পারায় আদালত তা খারিজ করে দেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান,অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

পাইকগাছায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯জনের বিরুদ্ধে থানায় ঘের দখল ও লুপটের অভিযোগ

Update Time : ১১:৫১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫