০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফা দাবিতে রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ

  • blank Reporter Name
  • Update Time : ০২:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪৬ Time View
blank
blank

রবিউল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে ছয় দফা দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেল চলাচলও ব্যাহত হয়। পরে দুপুর ২টার দিকে রাস্তার এক পাশে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
– জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে।
– ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি হওয়ার সুবিধা বাতিল করতে হবে।
– উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের রেল ও সড়কপথ থেকে সরাতে পুলিশ ও সেনা সদস্যরা কাজ করছেন। যে গাড়িগুলো আটকা পড়েছিল, রাস্তার এক পাশ খুলে দিয়ে সেগুলো চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

ছয় দফা দাবিতে রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ

Update Time : ০২:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫