
্
কয়রা প্রতিনিধিঃ
” বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৬ ঘটিকার সময় আমাদী বিট পুলিশের আয়োজনে খিরোল বাজারে, সাধারণ মানুষের সাথে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনিরুল হক হাওলাদার, এএস আই আব্বাস উদ্দীন, স্থানীয় ইউ পি সদস্য মোঃ হাসানুর রহমান, কয়রা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জি এম রিয়াজুল আকবর প্রমুখ।
প্রসঙ্গত, আমাদী ইউনিয়নের খেওনা মোড়, সংগ্রাম মোড়েও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।











