
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা কলেজের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে প্রবিধানমালা,২০২৪” এর ধারা-৬৪ অনুসারে মণিরামপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বুলবুল হাসান কে এডহক কমিটির সভাপতি হিসাবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
বুধবার (৯ ই এপ্রিল) ঘোষণাকৃত দায়িত্ব অর্পণ প্রসঙ্গে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান স্বাক্ষরিত পত্রে উল্লেখিত গত (২৫/০২/২৫ ইং) তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে মোঃ বুলবুল হাসান’কে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা শিক্ষা বোর্ডের ৩৭.১১.৪০৪১.৪৪১.১১,০০১.২০.২১৯৯ নং স্বারকে এডহোক কমিটির সময়সীমা ৬ মাস বলে উল্লেখ আছে।
ব্যাস্ততার কারনে অনুভূতি জানাতে না পারলেও এডহক কমিটির সভাপতি মোঃ বুলবুল হাসান সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়েছেন সভাপতির একটি বিশ্বস্ত মাধ্যম।











