১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ৭টি মন্দিরে যাকজমকপূর্ণ পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে

  • blank Reporter Name
  • Update Time : ০১:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ২৬ Time View
blank
blank

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ৭টি ইউনিয়নে যাকজমকপূর্ণ পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে, কোথাও কোনো সমস্যার কথা জানা যাইনি, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার। কেশবপুরের সকল ইউনিয়নের মতো মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামেও যাকজমকপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে (৩ এপ্রিল বৃহস্পতিবার-২৫) থেকে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল-২৫) সকালে দর্পন বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী বাসন্তী পূজা। পূজা শেষে বিভিন্ন ভক্তরা আরতিতে অংশগ্রহণ করেন। অষ্টমী পূজায় রাতে খুলনার মিদুস ব্যানার্জীর কণ্ঠে ভাগবত পাঠের অনুষ্ঠান সকলকে মুগ্ধ করেছে। মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ কুমার হালদার, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম বিশ্বাসসহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ভাগবত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়নের মন্দিরগুলোর মতো বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজার বিজয় দশমীতে বিকাল থেকে অনেক রাত পর্যন্ত চলেছে খেলাধূলা, গান-বাজনা, নাচ, কমিক, কৌতুক এবং পুরষ্কার বিতরণ
পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার সুজিত কুমার সরকার জানান, ঐতিহ্যবাহী বসুন্তিয়া তারকেশ্বর পূজা মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা ৭৫ তম বছর অতিক্রান্ত করলো। বহু দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে পূজা দেখতে আসেন। পঞ্জিকায় লেখক, গণক, চণ্ডী পাঠক ও গবেষক প্রয়াত তারকনাথ ভট্টাচার্যের নামানুসারে বাংলা ১৩৫৫ সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। সে অবধি এখানে চলে আসছে শ্রী শ্রী বাসন্তী পূজাসহ আরও অনেক পূজা।
তারকেশ্বর পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দেবনাথ জানান, প্রতি বছরের ন্যায় এবারও পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। ভক্তদের আপ্যায়ন করার যথাসাধ্য চেষ্টা করেছি। জাকজমকপূর্ণ পরিবেশে সোমবার সকালে দর্পন বিসর্জ্জনের মধ্য দিয়ে পূজার কার্য সমাপ্ত হয়েছে। কোনপ্রকার সমস্যা হয়নি, আইন-শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর।
যুগ্ম-সাধারণ সম্পাদক মিন্টু রায় জানান, সকালে যাত্রামঙ্গল শেষে দর্পণ বিসর্জ্জনের মধ্য দিয়ে পূজার কাজ শেষ হয়। বিকাল থেকে রাত পর্যন্ত চলে মায়ের কপালে সিঁদুর, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ। বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দিরে পূজা কার্যে নিয়োজিত ছিলেন, পাঁচারই গ্রামের মিহির চক্রবর্তী, অশোক চক্রবর্তী, তাপস চক্রবর্তী ও বিনোদ চক্রবর্তী।
কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন, এবার উপজেলায় ৬ টি সার্বজনীন ও ১ টি পারিবারিক মন্দিরে পূজা হচ্ছে। ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের শ্রীরামপুর কুণ্ডুপাড়া বাসন্তি মন্দির ও শ্রীরামপুর হরিতলা পূজা মন্দির, ৫ নং মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া সার্বজনীন তারকেশ্বর পূজা মন্দির, ৭ নং পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের সুকুমার কুমার পালের বাড়িতে সার্বজনীন বাসন্তী পূজা মন্দির ও অসিত কুমার পালের বাড়িতে পারিবারিক বাসন্তী পূজা মন্দির, ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ভেরচি বাসন্তী পূজা মন্দির, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর ঠাকুরবাড়ি মন্দিরে শ্রী শ্রী বাসন্তী পূজা হয়েছে।
পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের সুকুমার পালের বাড়িতে সার্বজনীন হিসাবে বাসন্তী পূজা হয়েছে। মাস্টার সুশান্ত পাল বলেন, এই মন্দিরে শতাধিক বছর ধরে পূজা হচ্ছে। একই গ্রামে অসিত পালের বাড়িতে ৪ ভাই মিলে পূজা করছেন। তিনি বলেন, আমরা এই পারিবারিক মন্দিরে ৪২ বছর ধরে পূজা করে আসছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

কেশবপুরে ৭টি মন্দিরে যাকজমকপূর্ণ পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে

Update Time : ০১:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫