
কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার পল্লীতে একটি বসতবাড়িতে প্রবেশ করে নারীসহ এক যুবককে মারপিট করার অভিযোগ উঠেছে । বগা গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র রফিকুল গাজী ও হাকিম সরদারের
পুত্র খোকন সরদারের বিরুদ্ধে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ( ৭ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বগা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটেছে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, বগা গ্রামের তাছির উদ্দিন গাজীর স্ত্রী আলেয়া বেগম ও মিজানুর রহমানের পুত্র মোঃ সাঈদুজ্জামান ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগা গ্রামে একটি দোকানে রফিকুল গাজীর পুত্রের সাথে মিজানুর রহমানের পুত্র সাইদুজ্জামানের সাথে একটি তুচ্ছ ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ সেটি মীমাংসা করে দেন। পরবর্তীতে মিজানুর রহমানের বসত বাড়িতে রাত আনুমানিক ১০ঃ৩০ মিনিটের দিকে রফিকুল গাজী খোকন সরদার সহ আনুমানিক পাঁচ থেকে ছয়জনের একটি সংঘবদ্ধ দল বসতবাড়িতে প্রবেশ করে এ সময় তাদের কর্মকাণ্ডে বাধা দিলে তারা মিজানুর রহমানের মাতা ও তাছির উদ্দিন গাজীর স্ত্রী আলেম বেগম ও তার পুত্র সাইদুজ্জামানকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জায়গীর মহলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করেন এবং সাইদুজ্জামান প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনা নিয়ে এলাকার জুড়ে মানুষের মাঝে গুঞ্জন চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন, ওদের কাউকে আমরা মারিনি। কিন্তু ওদের বাড়িতে প্রবেশ করার বিষয়টি স্বীকার করেন৷
সর্বশেষ এর রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীগণ কয়রা থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন











