০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বাগমারায় জোড়া খু-নের পৃথক দুটি মাম/লায় আসামি ১২০০

  • blank Reporter Name
  • Update Time : ১১:০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৫৪ Time View
blank
blank

ররবিউল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহীর বাগমারা উপজেলার রণশিবাজার এলাকায় মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যা এবং অভিযুক্ত আমিনুল ইসলামকে উত্তেজিত জনতার হাতে গণপিটুনিতে হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রণশিবাজার এলাকায় আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করে আমিনুল ইসলাম। এরপর বাজারের লোকজন আমিনুলকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু পরে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করে।

এ ঘটনায় বাগমারা থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এক মামলায় পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল গনি চৌধুরী বাদী হয়ে গণপিটুনিতে আমিনুলের নিহত হওয়ার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন। অপর মামলাটি দায়ের করেছেন নিহত মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাই একরাম প্রামাণিক।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মামলা দুটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মব জাস্টিসে কারও ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, আমিনুলের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক বিষয় মাথায় রেখে কাজ করছে। পুলিশের ওপর হামলা এবং গণপিটুনির ঘটনায় আরও ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

এ ঘটনার পর দুই পুলিশ সদস্য আহত এবং চার পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহী বাগমারায় জোড়া খু-নের পৃথক দুটি মাম/লায় আসামি ১২০০

Update Time : ১১:০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫