০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে দিনদুপুরে চেতনা/নাশক স্প্রে করে বাড়িতে লুট

  • blank Reporter Name
  • Update Time : ০৮:০০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২৭ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

টাঙ্গাইলের সখিপুরে দিনদুপুরে ঘরে চেতনানাশক স্প্রে করে কৃষকের বাড়ি লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের পশ্চিম পাড়ায় জুলহাস উদ্দিনের (৪০) বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. আজাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, দুপুরের খাবার খেয়ে স্ত্রীকে বাড়িতে রেখে বাড়ির পাশে দোকানে চা খেতে যান তিনি। এই সুযোগে দুর্বৃত্তরা তার স্ত্রীকে একা পেয়ে চেতনানাশক স্প্রে করে এক ভরি কানের দুল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীসহ হাতিয়ে নেয়।

এ বিষয়ে ওই বাড়ির প্রতিবেশীরা জানান, একজন মহিলা ও একজন পুরুষ ওই বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তারাই ওই বাড়িতে স্প্রে করে লুট করেছে। ভুক্তভোগী জুলহাস উদ্দিনের স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে দিনদুপুরে চেতনা/নাশক স্প্রে করে বাড়িতে লুট

Update Time : ০৮:০০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫