০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় ছুরি/কাঘাত করে যুব/ককে হ-ত্যা,উত্তেজিত জনতা পিটি-য়ে হ/ত্যা করছে ঘা-তকে

  • blank Reporter Name
  • Update Time : ০৫:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২৯ Time View
blank
blank

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় ছুরিকাঘাতে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশীবাড়ী বাজারে। শুক্রবার,৪ এপ্রিল সন্ধা সাড়ে সাত’টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। হত্যার শিকার যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩৮) পিতা মিঠু। তিনি পার্শ্ববর্তী নওগাঁর, আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের বাসীন্দা বলে জানা গেছে। ভিকটিম পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন ।

অপর দিকে হত্যাকারী যুবক আমিনুল ইসলাম (২২) একই গ্রাম ও উপজেলার বাসীন্দা ঝ্যোড়ার ছেলে।
ঠিক কী নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সেটি স্থানীয়রা স্পষ্ট করে জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ী বাজারে মাছ বিক্রয় করে টিউবওয়েলের পানিতে হাত-পা পরিস্কার করছিলেন ভিকটিম আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলের কাছাকাছি বুড়া-বুড়ি মাতা মন্দিরের পাশেই ছিল কর্মকারের দোকান। সেখান থেকে একটি ধারালো ছুরি তুলে নিয়ে পরপর দু’বার বুকের বাম পাশে ছুরি ঢুকিয়ে দেয় ঘাতক আমিনুল। ফলে প্রচন্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের।

এরপর রক্তমাখা চুরি নিয়ে দৌড় দেয় অভিযুক্ত আমিনুল। সেসময় ঝিকরা পুলিশ ফাঁড়িতে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর রনসীবাড়ী গ্রামের পূর্ব পাড়ায় জনৈক রশিদের বাড়ীতে আশ্রয় নেয় ঘাতক আমিনুল। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা করে। এরপর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।স্থানীয় সূত্র জানিয়েছে, ইটের আঘাতে সেখানে পুলিশের উপপরিদর্শক সহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছে।তারপর উত্তেজিত জনতা সেই বাড়ির দরজা ভেঙে ঘাতককে বেদম প্রহার করে ফলে ঘাতক আমিনুল ও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বাগমারায় ছুরি/কাঘাত করে যুব/ককে হ-ত্যা,উত্তেজিত জনতা পিটি-য়ে হ/ত্যা করছে ঘা-তকে

Update Time : ০৫:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫