
আব্দুল্লাহ আল মামুন দেবহাটা, প্রতিনিধিঃ
বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা প্রশাসন মিলনায়তন ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি আয়োজনে উন্নয়ন করনীয়”মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম , ড: খলিলুর রহমান, ড. নিমাই মন্ডল, মো: শফিকুল আহমেদ, মো: খায়রুল ইসলাম, দেবহাটা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু সহ মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, রাজিব হোসেন অপু, ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন, শামীম আহমেদ সুমন, দেলোয়ার হোসেন, আহসান উল্লা, তরু সহ ঢাকাস্ত দেবহাটা উপজেলা সমিতির অন্যান্য সদস্যগন। সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, আরও উপস্থিত ছিলেন, গুনিজন সমাজসেবক দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ফয়জুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন দেবহাটা থানার কাছে ইছামতি নদী এই নদীর ভেড়িবাধ সংস্কারের জন্য পদক্ষেপ নেব, এবং পাশাপাশি দেবহাটা উপজেলায় অনেকগুলো দর্শনীয় জায়গা আছে যেমন, মিনি সুন্দরবন, বট গাছতলা, জমিদার বাড়ি, সেগুলো আমরা সংস্কার করার জন্য চেষ্টা করব, বক্তারা আরও বলেন দেবহাটা উপজেলায় ইছামতি নদীর ভেড়িবাধ গুলো স্থায়ী ভেড়িবাধ হিসাবে রূপান্তর করতে পারি সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো।











