
রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রাজ্জাক।
২নং সাগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহীন সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ চিংড়া পুলিশ ক্যাম্পের ইন চার্জ কামরুজ্জামান।
২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৮নং ওয়াড সভাপতি কাজী মনোয়ার তাহের (বাবু), সেক্রেটারি আঃ হালিম, রিজাউল ইসলাম মিজান, ৯নং ওয়ার্ড সেক্রেটারি ইনাদুল ইসলাম, ৯ন ওয়াড স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি শাহিনুর রহমান, ওয়াড বিএনপি শাহজান গাজী(মেম্বর), শফিউদ্দিন সফি, নুরনবী সামদানী,পশু ড. বিল্লাল হোসেন, আব্দুল মতিন মন্টু, ডা.আঃসালাম, ইমরান হোসেন, শামীম ইকবাল, আঃ হান্নানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাগণ।
এর আগে সাগরদাঁড়ী পর্যটন কমপ্লেক্স এর ভিতরে বিশাল আয়োজনে রান্ন বান্না ও প্যাকেটিং এর কার্যক্রম শেষ হয়। ইফতার মাহফিলে এক থেকে ঢেড় হাজার লোকের সমাগম হয়। সবশেষ দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচলনা করেন মাওঃ ফরিদ উদ্দীন।











