
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে(২৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ৮.০০ ঘটিকা থেকে দুপুর ৩.০০ ঘটিকা পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে(২৬৮০) টি অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ খাদ্যশস্য বিতরণের সময় উপজেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, ট্যাগ অফিসার জ্যোতিপ্রসাদ ঘোষ,ইউপি সদস্য ছবুরুন্নেছা,সহ প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উদযাপন উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ২৬.৮০০ ম্যাটট্রিক টন ভিজিএফ চাল অতি দরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠ সুন্দরভাবে বিতরণ সম্পন্ন করা হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে একটি করে টোকেনের মাধ্যমে মাধ্যমে ১০ কেজি চাউল বিতরণ করা হয়।











