
মোঃ মোস্তাফিজুর রহমান
কয়রা প্রতিনিধিঃ
কয়রা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এনটিভির অনলাইন প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন । তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে কয়রা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিতে তারা হলেন, কররা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, সহসভাপতি আবু বকর ও আলাউদ্দীন, যুগ্ন-সাধারণ সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আকবর, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমীন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধাা মাওলা বক্স, হারুন অর রশীদ, সিরাজুদ্দৌলা লিংকন, ইমতিয়াজ উদ্দীন প্রমুখ।











