
রবিউল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের মাড়িয়া গ্রামে মঙ্গলবার(২৫ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও আই বি ডাবলউ এফ এর উপজেলা সেক্রেটারি ফজলুল বারি সোহরাব(অধ্যক্ষ দুর্গাপুর ডিগ্রী কলেজ) বলেছেন, দুনিয়ার সকল অশান্তি ও হানাহানির মূল কারণ আল্লাহর বিধানকে অমান্য করা।
তিনি আরও বলেন, রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে এবং সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। তাই, তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪নং দেলুয়া বাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, ৭নং ইউনিয়ন জামায়াত সভাপতি মোঃ এজাজুল মাস্টার, জামায়াত সেক্রেটারি মোঃ মায়েন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, শ্রমিক কল্যাণ ইউনিয়ন সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের মোঃ পিয়ারুল ইসলাম, মোঃ নাইম প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা আরো বলেন, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি বন্ধের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।











