০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেওয়ায় এলজিইডি’র উপসহকারি প্রকৌশলীর ৫ বছর কারাদণ্ড

  • blank Reporter Name
  • Update Time : ০১:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৩১ Time View
blank
blank

জিসান কবিরাজ,বাগেরহাটঃ

ঠিকাদারী কাজে এক লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খুলনার কয়রা উপজেলা এলজিইডির উপসহকারি প্রকৌশলী এসএম হাবিবুল্লাহকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দেওয়া হয় আরও দুই মাসের কারাদণ্ড।

মঙ্গলবার (২৫ মার্চ) খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়। দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে এসএম হাবিবুল্লাহ হাতেনাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় দুদকের উপসহকারি পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৭/১৬.০৪.২০১৪)। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারি পরিচালক এসএম শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট এসএম হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

ঘুষ নেওয়ায় এলজিইডি’র উপসহকারি প্রকৌশলীর ৫ বছর কারাদণ্ড

Update Time : ০১:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫