
সাইফুল ইসলাম, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়া নামক গ্রামে সুমা (২৩) নামেরএক গৃহবূধুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। একদিকে কেউ বলছে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে মেয়ের পরিবার এর অভিযোগ করছে নিহত সোমাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার হয়েছে বলে দাবি । আত্মহত্য না হত্যা ্এ নিয়ে তৈরি হয়েছে এক ধ্রর্মজাল । ১৬ই মার্চ রাত আনুমানিক ২টা হতে ভোর ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিমত । স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন মর্মে প্রাথমিক ভাবে ধারনা করচ্ছে স্থানীয়রা। নিহত সোমার স্বামীর নাম শিপন আলী (২৩)। সে উপজেলার বারুইপাড়া গ্রামের রুস্তমা আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ঘটনার পর সকালে তার স্ত্রী গলায় খুলনা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীরা মেয়ের পরিবারকে ডেকে এনে দেখান। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশটি দেখে সন্দেহ হলেনিহত সুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) পাঠান।এ ঘটনায় নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন আলীকে আটক করে পুঠিয়া থানা পুলিশ, পরে আইনাুগ ব্যবস্থা শেষে আসামি শিপনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সরেজমিনে গেলে অভিযুক্ত শিপন আলীর পিতা রুস্তম আলীকে বাসায় পাওয়া যায়নি।
নিহত সোমার মা পিঞ্জিরা বেগম বলেন, আমার জামাইরা মিলেপরিকল্পিতভাবে আমার মেয়েকে মেরে ফেলেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, ।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এই ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে ।











