
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে(১৪ ই মার্চ) শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় বাংলাদেশ যুব জামায়াতে ইসলামীর উদ্যোগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে( হাদীস থেকে সংক্ষিপ্ত আলোচনা করে) ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রতিটি কর্মীর মাধ্যমে বাংলাদেশে যুব জামায়াতের হাত শক্ত করে একাত্ব বদ্ধ হয়ে কাজ করতে হবে,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইজহার আলী,১২ নং শ্যামকুড় ইউনিয়ন আমীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মনিরুজ্জামান মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ১২ নং শ্যামকুড় ইউনিয়ন, উপস্থিত ছিলেন যুব জামায়াতের সভাপতি মোঃ আনোয়ার কবির সহ প্রমুখ।
ইফতার মাহফিল অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোকে আলোচনার মাধ্যমে বাংলাদেশ যুব জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল মোনাজাতের মাধ্যমে শেষ করেন মুফতি মোঃ গোলাম রব্বানী।











