০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছরের নাতিকে হ-ত্যা, দাদি গ্রে-প্তার

  • blank Reporter Name
  • Update Time : ০৫:০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৩২ Time View
blank
blank

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা শাহাদাৎ মোল্যা(০৪)নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে(৬০)আটক করা হয়েছে।
বুধবার (১২মার্চ)সন্ধ্যায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শাহাদাৎ মোল্যা চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার বর্তমান স্ত্রীর আগের ঘরের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎসহ তার মাকে বিয়ে করেন। বুধবার (১২মার্চ)সকালে শাহাদাতের দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া হয় এবং শাহাদাতকে বকাঝকা করেন। পরে বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়। সন্ধ্যায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান বাড়ির পাশের পুকুরপাড়ে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাতের মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাথে এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে হেফাজতে নেয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের দাদি রাবেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

চার বছরের নাতিকে হ-ত্যা, দাদি গ্রে-প্তার

Update Time : ০৫:০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫