
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী নারী-শিশু নির্যাতন- নিপীড়ন, ধর্ষণ,খুন, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে(১০ মার্চ) সোমবার মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজে মানববন্ধন কর্মসূচিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মণিরামপুর সরকারি কলেজ শাখা।
মণিরামপুর পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ কামরুজ্জামানের উপস্থিতিতে মানববন্ধনে অংশ নেন কলেজ ছাত্রদলের সিনিঃযুগ্ন আহবায়ক আবু সাঈদ অমি,যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন,ছাত্রনেতা গোলাম রসুল সাদ্দাম,জাবের হোসেন,নাসিমসহ মণিরামপুর কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। মানববন্ধনে দেশব্যাপি নারী-শিশুর উপর ধর্ষণ,নির্যাতন রোধে আইন সংস্কারের দাবি জানান ছাত্রদল নেতৃবৃন্দ।











