০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার এক মাস পরও গ্রেফতার হয়নি অভিযুক্তরা

  • blank Reporter Name
  • Update Time : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২৯ Time View
blank
blank

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে সাংবাদিক লিয়াকত হোসেনের ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক মাস পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি।

গত ৩ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে পবা উপজেলা কার্যালয়ের নিচে সন্ত্রাসীরা প্রকাশ্যে সাংবাদিক লিয়াকত হোসেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর ও দি মুসলিম টাইমস পত্রিকার ব্যুরো প্রধান হিসেবে কর্মরত।

হামলার এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ৫-৭ জনের একটি দল লিয়াকত হোসেনকে ঘিরে ধরে এবং জোরপূর্বক তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে মারধর করে মোবাইল কেড়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, মুক্ত খবর ও দি মুসলিম টাইমস পত্রিকার সম্পাদকবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাংবাদিকদের অভিযোগ, ঘটনার ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তি থাকার পরও প্রশাসনের ভূমিকা রহস্যজনক। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ওই দিন (৩ ফেব্রুয়ারি) পবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হাট ইজারার দরপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসন থানায় মামলা করলেও এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি এবং আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মামলাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।

সাংবাদিকদের ওপর এমন প্রকাশ্য হামলার ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজ চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার এক মাস পরও গ্রেফতার হয়নি অভিযুক্তরা

Update Time : ০৩:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫