১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নি-হত ৩

  • blank Reporter Name
  • Update Time : ০৩:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫০ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৩ জন নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছে। সোমবার ভোরে ৪ টার সময় গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট যুব প্রশিক্ষন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৩ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), রাজশাহী গোদাগাড়ী উপজেলার ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৪ টার সময় রাজশাহীর দিক থেকে আসা চাপাইনবাগঞ্জগামী ট্রাকের সাথে গোদাগাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী অ্যাম্বুলেন্সের রাজশাহী- চাপাই মহাসড়কে রাজাবাড়ীহাট যুব প্রশিক্ষন কেন্দ্রের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই ৩ জনের মৃত্যু হয়।এ ঘটনায় গুরত্বও আহত হয় ৩ জন। আহতদের এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ্গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন , হৃদরোগে আক্রান্ত ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি রামেক হাসপাতালে যাচ্ছিল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট বিজিবি চেকপোস্টে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ ঘটনাস্থলে ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। পরে অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে রামেক হ হাসপাতালের মুখপাত্র ডা: সংকর কে বিশ্বাস জানান, আহত ৩ জনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নি-হত ৩

Update Time : ০৩:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫