০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ৪০ Time View
blank
blank

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলে মিশে”এই শ্লোগান ধারণ করে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২ মার্চ রবি সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়ে বাতিরকল মোড় হয়ে বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে দিয়ে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এসে শেষ হয়।

ময়মনসিংহ জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান প্রামানিক।সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
আলোচনা শেষে বেশ কয়েকজন নারী পূরুষ ভোটারদের হাতে অতিথিগণ ভোটার স্মার্ট কার্ড তুলে দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ময়মনসিংহে জাতীয় ভোটার দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫