০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • blank Reporter Name
  • Update Time : ০১:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১৭৪ Time View
blank
blank

শেখ ইয়াসির আরাফাত,সাতক্ষীরা প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুরে ২০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১লা রমজান রবিবার সকাল ৯ টায় গোবিন্দপুর এলাকা থেকে এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনলাইন সাদাকা বক্স এর অর্থায়নে ছোলা, ডাল, তেল, খেজুর, সেমাই, চিনি, বুট, মুড়ি ও আলু এর এ প্যাকেজ বিতরণ করেন, সংগঠনটির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদস্য সাইদুল্লাহ ও আল মামুন। সংগঠনটির সভাপতি জানান, অনলাইন সাদাকা বক্স নামের এই সংগঠনটি বিগত তিন বছরে সহ¯্রাধিক পরিবারকে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এছাড়াও বিভিন্ন সময় অসহায়দের মাঝে নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

আশাশুনিতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০১:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫