০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সুলভ মূল্যের প্রশান্তির বাজার উদ্বোধন

  • blank Reporter Name
  • Update Time : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১ Time View
blank
blank

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টারঃ

ঝালকাঠি জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ক্যাব ও চেম্বার অফ কমার্সের পরিচালনায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঝালকাঠি শহরে বিনা লাভের বাজার ‘প্রশান্তি’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শহরের বাহের রোড এলকায় প্রশান্তির উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন। আয়োজকরা জানান, সুলভ মূল্যের এ কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। চাল ৩০ টাকা কেজি, আটা ২৪ টাকা কেজি, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি ১১৬ টাকা কেজি, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা কেজি, চিড়া ৫৮ টাকা কেজি, গরুর মাংস ৭০০ টাকা এবং গরুর দুধ ৮০ টাকা লিটার সহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮ টি পণ্য সুলভ মূল্যে নিশ্চিত করার জন্যেই জেলা প্রশাসন, ঝালকাঠির এই পদক্ষেপ। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, জেলা প্রশাসনের এ উদ্যোগটি মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন। মাহে রমজানের সংযম ও সহমর্মিতার শিক্ষার আলোকে এ ধরনের কার্যক্রম সমাজে সহানুভূতি ও সমবেত প্রয়াসের অনুপ্রেরণা জোগাবে। এছাড়া, জেলা প্রশাসন ঝালকাঠি বাজার তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে বদ্ধপরিকর, যাতে অসাধু ব্যবসায়ীরা এই উদ্যোগের সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করতে না পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ঝালকাঠিতে সুলভ মূল্যের প্রশান্তির বাজার উদ্বোধন

Update Time : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫