
সাইফুল ইসলাম, রাজশাহী
রাজশাহীর জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাত দলের কবলে পড়া ১টি ট্রাক ও ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার করা হয়েছে। Hu ড্রামে ১৮৬ কেজি করে মোট ১৩,৯৫০ কেজি পাম তেল ছিল। পথে, ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১:৩০টার দিকে, বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছানোর আগে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি ট্রাক দিয়ে ওভারটেক করে তেলবাহী ট্রাকটির গতিরোধ করে।এসময় ডাকাতরা ট্রাকের চালক ও সহকারীকে বল প্রয়োগ করে নামিয়ে, তাদের হাত-পা বেঁধে খালি ট্রাকে তুলে নেয় এবং নেশা জাতীয় তরল পান করিয়ে অজ্ঞান করে। পরে, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চালক ও সহকারী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরে পান। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ললিতনগর রেলওয়ে স্টেশনের পাশের একটি সেতুর ওপর থেকে ডাকাতদের কবলে পড়া ট্রাকটি উদ্ধার করে। তবে ডাকাতরা পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “আমাদের পুলিশ দল দ্রুত পদক্ষেপ নিয়ে ট্রাক ও তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।















