
আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ-ই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ২৭ শে ফেব্রুয়ারি দুপুর ১ টায় উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্ভাবনী ধরনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায়, উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দেবহাটা উপজেলা দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধির কুমার গাইন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পারুলিয়া এস এস মধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর সালাম, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাসিম উদ্দিন প্রমুখ।











