০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

  • blank Reporter Name
  • Update Time : ০৩:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪ Time View
blank
blank

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক মহলদারপাড়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ শেষে শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত মো. আকাশ আলী (৩৫) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বড় ভাই মো. সুমন হোসেন বিকি (৩৭) বোয়ালিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তার অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় খালেক খানের বাড়ির সংলগ্ন বাঁধের ওপর পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী আকাশ আলীর ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, শেখেরচক এলাকার মোঃ ডলার (৩২), বিশাল (২৬), সঞ্জু ওরফে আরেফিন (৩৫), মনোয়ার ইভেন (৩২), রাজা (৩২), ফায়সাল (৩৩) ও কলি (২৮) নামের সাতজন এ হামলায় জড়িত। এদের মধ্যে ডলার ধারালো খুর দিয়ে আকাশের ঘাড়ে আঘাত করে এবং বাকিরা কান্তাই দিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। হামলাকারীরা আকাশ আলীর কাছ থেকে সমাবেশ পরিচালনার নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আকাশ আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শেখেরচক এলাকার মো. তোজিম (৫৫) ও মালা রানী (৬০) সহ আরও অনেকে হামলার বিষয়ে অবগত আছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

Update Time : ০৩:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫