
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন পরিষদে(২৪ শে ফেব্রুয়ারি-২৫) সোমবার সকাল সাড়ে এগারোটার সময় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি মূলক র্যালি ও কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজিত ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে মিলনায়তনে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভা গ্রাম আদালত থেকে একজন ভুক্তভোগী কিভাবে কি ধরনের সেবা পেতে পারে সেটি বিশদ আলোচনা সাপেক্ষ, সভার কিছুক্ষণ পরে এ সংক্রান্ত বিষয়ক একটি ভিডিও চিত্র দেখানো হয়,সভাটি দুপুর ১.০০ টা মধ্যে আলোচনা করে শেষ হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর গ্রাম আদালত,অনুপম কুমার ঘোষ এর সঞ্চালনে উক্ত সভাই সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শ্যামকুড় ইউনিয়ন পরিষদ,মৃণাল কান্তি সাহা, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি ডাঃ মোঃ মনিরুজ্জামান মনি, ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম (রবি),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ মশিয়ার রহমান, হাবিবুর রহমান, উপজেলা থানা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা থানা বিএনপির সদস্য মোঃ ফজলুর রহমান, সদস্য রিপন হোসেন, যুব নেতা মোঃ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সাংবাদিক মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য ছবুরুন্নেসা, ইউপি সদস্য রওশনারা বেগম সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।











