০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, ৩ দালাল আটক

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৩১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৪ Time View
blank
blank

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।vসাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে। পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেবার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় আরও দুজনকে আটক করা হয়েছে পরে ওই দুজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, ৩ দালাল আটক

Update Time : ০৪:৩১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫