
সাইফুল ইসলাম, রাজশাহী:
গোদাগাড়ীতে ন্যায্য মূল্য , ভেজাল মুক্ত ও কৃষি (বীজ, সার,কীটনাশক এর) দাবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় রাজশাহীর গোদাগাড়ীর বলিয়াডাইং গ্রামে হেলপ ডোর কোচিং সেন্টার মাঠ প্রাঙ্গনে, কৃষকের স্বপ্ন উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন :কৃষকের স্বপ্ন উন্নয়ন সংগঠনের সভাপতি ;মো: আজিজ আহমেদ , এ সময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি সংস্থা (দীপশিখা) এরিয়া ম্যানেজার মো: আরশাদ আলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত কৃষকেরা।
উক্ত অনুষ্ঠানে কৃষকরা দাবি তুলে বলেন, সার, বীজ, কীটনাশক, সরকারি দামে না পাওয়া, ও সারের ডিলারা বিক্রিত পন্যের কোন ভাউচার না দেওয়া সহ নানান অভিযোগ তুলে দুঃখ প্রাকাশ করেন বলিয়াডাইং গ্রামের কৃষকরা। এছাড়া ভেজাল মুক্ত সার, কীটনাশক, সহ নানান কৃষি উপকরণ না পাওয়াই অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয় বলে দাবি সমাবেশে আসা কৃষকদের।
এ সময় কৃষকেরা আরো বলেন, কৃষি বিষয়ে সমসাময়িক সম্যসা গুলো নিয়ে সময় মত, তেমন কোন সমাধান না পাওয়াই, তারা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে এবং তাদের ন্যায্য দাবি জানায়। উল্লেখ্য যে এ সমাবেশ ও আলোচনা সভার সার্বিক সহযোগিতায় ছিলেন, বেসরকারি সংস্থা দীপশিখা











