০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মাসের সাজা থেকে বাঁচতে গিয়ে ১০ বছর

  • blank Reporter Name
  • Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪১ Time View
blank
blank

মোঃ সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক ছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়েছেন ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার (৫২)। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে মুছাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ বলেন, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক (গাঁজা) মামলায় মুছাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পর আসামি বাদল বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

৭ মাসের সাজা থেকে বাঁচতে গিয়ে ১০ বছর

Update Time : ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫